রংপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেরংপুরসিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫

2026-03-17T15:36:49+00:00
2026-03-17T15:36:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রংপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৮২)
X

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের কারনে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার করে টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্ন কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গলকামনা করেন এসময়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy