প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ২৪৮)

X
চাঁদাবাজি বিরুদ্ধে ও যানজট নিরসনে রাস্তায় এমপি সরওয়ার জামাল
চট্টগ্রামের আনোয়ারায় চাঁদাবাজি বিরুদ্ধে ও যানজট নিরসনে রাস্তায় নামলেন নবনির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজাম।
ঘটনাটি এলাকার সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটেছে। জানা যায় বেশ কিছুদিন ধরে চাতরী চৌমুহনী বাজারে চাঁদাবাজি চলছে বলে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে।তাছাড়া চাতরী চৌমুহনীতে নিত্য যানজট সৃষ্টি হয়। সড়ক জুড়ে গাড়ি।
ফলে যাতায়াতে জনগণের ভোগান্তি বাড়ে। বিষয়টি স্থানীয় জনগণ নবনির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজামকে অবহিত করেন। সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম নিজেই চাঁদাবাজি বিরুদ্ধে ও যানজট নিরসনে মঙ্গলবার দুপুরে রাস্তায় নামলেন।হঠাৎ এমপি কে রাস্তায় দেখে জনগণ ও হতবাক। কেউ কল্পনাও করেনি। তিনি সরাসরি মাঠে নেমে চাঁদাবাজের বিরুদ্ধে নিজে অবস্থানের জানান দেন। তিনি ব্যবসায়ী, গাড়ি চালক ও হেলপারদের সাথে কথা বলেন ।
কারা চাঁদাবাজি করছে এমপি নিজেই অবগত হবার চেষ্টা করেন। স্থানীয় প্রশাসনকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেন। এছাড়া ঈদে জনগণ ভোগান্তি কমাতে সড়কে যানজট নিরসনে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
চলতি মাসের আইনশৃঙ্খলা মাসিক সভায় বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে তিনি বক্তব্য রেখেছিলেন। এই সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন্নবী চৌধুরী, লোকমান উদ্দিন ও ইমরান চৌধুরী প্রমুখ।