কৃষকদের ফসল সুরক্ষায় বীমা চালুর উদ্যোগ: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইন্সুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ

2026-03-18T16:49:35+00:00
2026-03-18T16:49:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কৃষকদের ফসল সুরক্ষায় বীমা চালুর উদ্যোগ: কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৬৯)
X

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইন্সুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর আদর্শের দল। বর্তমান নেতৃত্ব প্রমাণ করছে যে, তাদের দল যা বলে তা বাস্তবায়ন করে।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। শুরুতে এসব উদ্যোগ নিয়ে সমালোচনা থাকলেও এখন তা বাস্তবে রূপ পাচ্ছে।

তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূলভিত্তি এবং বিপুলসংখ্যক মানুষ সরাসরি কৃষির সঙ্গে যুক্ত। তাই কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব। কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না—এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy