প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ২৪২)

X
সংগৃহীত ছবি
হাটহাজারী সমিতি ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি'র সার্বিক তত্ত্বাবধানে জাগৃতি'র সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ রমজান) জাগৃতি'র কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাগৃতি'র সিনিয়র সদস্য অধ্যাপক কাজী মোহাম্মদ নাছির উদ্দিন, অধ্যাপক আবু জাহেদ, হাটহাজারী খেলোয়ার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল জসিম, সদস্য মোঃ রাশেদ।
শুভেচ্ছা ও সাংগঠনিক বক্তব্য রাখেন হাটহাজারী সমিতির সহ-সভাপতি মোঃ নঈম উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন জাগৃতি'র প্রকল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিপু।
পৌরসভার নয়টি ওয়ার্ডের দুঃস্থ শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোঃ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন পারভেজসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।