টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকার আগুন

2026-03-18T17:50:46+00:00
2026-03-18T17:53:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ৩১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মাঠে দাঁড় করিয়ে রাখা গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে দুলাল হোসেন চকদার দলীয় লোকজন নিয়ে কয়েড়া আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে ইফতার পার্টিতে অংশ গ্রহন করেন। ইফতার চলাকালীন সময়ে কে বা কারা তার ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে সটকে পড়ে।
দুলাল হোসেন চকদার জানান, ইফতার করার সময় তিনি খবর পান যে তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়েছে। 
ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, ভূঞাপুর উপজেলার কয়েড়া নামক স্থানে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy