পাইকগাছায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপহার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ খুলনা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এর

2026-03-18T20:25:49+00:00
2026-03-18T20:25:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপহার বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ১০৪)
ঈদ উপহার বিতরণ
X

ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রীর  ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ খুলনা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে গরিব, দু:স্থ ও অসহায় জনসাধারণের  মাঝে  ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকালে পাইকগাছা লোনা পানি কেন্দ্রের মিলনায়তনে পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৫ শত ৬৫ জন মানুষের মাঝে প্রতিজনকে নগদ ১ হাজার টাকা অর্থ প্রদান করেন (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। উপজেলা নায়েবে আমির মাওলানা বুল বুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নামবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা সদস্য, শেখ কামাল হোসেন,সহকারী অধ্যপক মোমিন উদ্দীন সানা, উপজেলা সেক্রেটারি আত্তাপ উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি সঞ্জয় মিস্ত্রি,  স,ম, আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজামান আলমগীর রুলু, আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy