যুদ্ধে নতুন যে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে আগে ব্যবহার না করা অস্ত্র ব্যবহার করছে ইরান বলে জানিয়েছেন দেশটির

2026-03-18T20:32:21+00:00
2026-03-18T20:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধে নতুন যে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৫১)
ক্লাস্টার ওয়ারহেড মিসাইল
X

ক্লাস্টার ওয়ারহেড মিসাইল

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে আগে ব্যবহার না করা অস্ত্র ব্যবহার করছে ইরান বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আক্রমিনিয়া।

আজ বুধবার (১৮ মার্চ) ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই যুদ্ধে আমরা এমন অস্ত্র ব্যবহার করেছি, যা আগে ব্যবহার করা হয়নি। আগামী দিনগুলোতে এর ব্যবহার আরও বাড়ানো হবে এবং এর প্রভাবও দেখা যাবে।’

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের বাসিন্দারা সাম্প্রতিক সময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহতের সময় আগের তুলনায় বেশি জোরালো বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পাশাপাশি ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্রমবর্ধমানভাবে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে বলেও জানা গেছে। যদিও এর আগেও সীমিত পরিসরে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy