মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ

2026-03-21T10:58:06+00:00
2026-03-21T11:01:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৫৮ এএম  আপডেট: ২১.০৩.২০২৬ ১১:০১ এএম  (ভিজিট : ১৩৬)
মুজতবা খামেনি
X

মুজতবা খামেনি

ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। 

লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, নতুন নেতা হিসেবে এটিই মুজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। বার্তাটি এমন সময় প্রচারিত হল যখন দেশটির সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে ।

এর আগে গত সোমবার বিশেষজ্ঞদের পরিষদের বৈঠকে তাকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে সরকারের বিভিন্ন শাখা, বিচার বিভাগ, নিরাপত্তা ও সামরিক সংস্থাসহ রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো তার নেতৃত্বের প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে বলে রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy