ইরানের হামলা: তছনছ ইসরায়েলের ৪ শহর, হতাহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় দুইশরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী

2026-03-22T13:24:38+00:00
2026-03-22T13:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের হামলা: তছনছ ইসরায়েলের ৪ শহর, হতাহত ২০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ১৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় দুইশরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

শনিবার (২১ মার্চ) রাতভর ইসরায়েলের ৪ শহরে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। খবর প্রেসটিভির।


ইসরায়েলি গণমাধ্যম ও সরকার বরাবরই ইহুদিদের নিহত বা আহতের প্রকৃত তথ্য লুকিয়ে আসছে। এর মধ্যেই ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও, এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। 

তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২২ মার্চ) বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’ এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের (ইসরায়েলের) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে।


বিবৃতি বিপ্লবী গার্ড আরও বলেছে, নতুন হামলা চালানো হয়েছে বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের সাহসিকতাকে উৎসর্গ করে। 


এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।

হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy