গাছে বেঁধে নির্যাতনের শিকার বৃদ্ধ মারা গেলেন!

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় গাছের সাথে বেঁধে নির্যাতনের প্রায় দুই মাস পর এনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার

2026-03-22T16:05:00+00:00
2026-03-22T16:05:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাছে বেঁধে নির্যাতনের শিকার বৃদ্ধ মারা গেলেন!
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৯৬)
গাছের সাথে বেঁধে নির্যাতনের শিকার এনতাজ আলী
X

গাছের সাথে বেঁধে নির্যাতনের শিকার এনতাজ আলী


পাবনার ভাঙ্গুড়ায় গাছের সাথে বেঁধে নির্যাতনের প্রায় দুই মাস পর এনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের ওমেদ আলীর ছেলে ।

জানা যায়, গত ২৪ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের শেরে বাংলা, জাকারিয়া, হাবিব, রব্বেলসহ কয়েকজন বৃদ্ধ এন্তাজ আলীকে বাড়ি থেকে গলায় রশি বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে আসে। অভিযুক্তরা একটি গাছের সাথে ওই বৃদ্ধকে বেঁধে বেধড়ক মারধর করে। পরে এন্তাজের স্ত্রী এতে বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। 

পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ ও তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেসময় এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এন্তাজ আলীর ভাই ফজলুর রহমান বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy