শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প

2026-03-22T15:13:01+00:00
2026-03-22T15:13:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ১২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

আজ রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে বিকল হয়ে যায় কমিউটার ট্রেনটি। বেলা ১.৩০ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে থেমে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের কর্মচারীরা বিকল ইঞ্জিন সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেন যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি আরও জানান, ট্রেনের যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy