পরিবেশ রক্ষায় সমুদ্র সৈকত স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার

2026-03-22T20:44:39+00:00
2026-03-23T03:10:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পরিবেশ রক্ষায় সমুদ্র সৈকত স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৩:১০ এএম  (ভিজিট : ১৪৪)
কক্সবাজার সমুদ্র সৈকতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
X

কক্সবাজার সমুদ্র সৈকতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে ঝটিকা পরিদর্শনে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশ দিয়ে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।

সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।


মন্ত্রীর পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান।

এ সময় মন্ত্রী জানান, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy