বিরামপুরে উপজেলা প্রশাসন ও গণ্যমান্যদের সাথে মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বিরামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন

2026-03-23T12:50:22+00:00
2026-03-23T12:50:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিরামপুরে উপজেলা প্রশাসন ও গণ্যমান্যদের সাথে মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১২০)
ড. এ জেড এম জাহিদ হোসেনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
X

ড. এ জেড এম জাহিদ হোসেনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়


দিনাজপুরের বিরামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারি এবং স্থানীয় গণ্যমান্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

২২ মার্চ উপজেলা কনফারেন্স রুমে বেলা ১টা ২০ মিনিটে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা এঁর সভাপতিত্বে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা প্রশাসন বিরামপুর, দিনাজপুর আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর সরকারী  ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার,  উপজেলা কৃৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা বিএনপি  সাংগাঠানিক সম্পাদক নূরে আলম নুরা, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিববৃৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।।
 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy