ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও

2026-03-23T13:53:53+00:00
2026-03-23T13:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৫৩৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


জামালপুরের ইসলামপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

 এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহন মিয়ার বাসা থেকে স্বর্ণালংকার, কাপড়-চোপড় এবং ব্যবসার কাজে ব্যবহৃত কাঁসার বাসনপত্র চুরি হয়েছে। একই রাতে পুরাতন মার্কাজ মসজিদের মুয়াজ্জিন আল মোস্তফার ভাড়া বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনাও ঘটে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পানির পাম্প/মোটর, টিউবওয়েল ও গৃহস্থালির নানা আসবাবপত্র চুরির ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব চুরি সংঘটিত করছে। কিন্তু পর্যাপ্ত নজরদারি ও দ্রুত পদক্ষেপের অভাবে চোরদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চুরি এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এলাকাবাসীর মতে, নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজনদের নজরদারিতে আনা এবং সংঘবদ্ধ চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, ইতোমধ্যে কয়েকজন চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy