ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দায় এলাকার কিশোরদের ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (২৩

2026-03-24T11:18:43+00:00
2026-03-24T11:18:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ৪৪৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় এলাকার কিশোরদের ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় নিহত ফখর উদ্দিনের বাড়ির পাশে মুদির দোকান আছে। দেকানের পাশে মাঠের মত খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো। খেলার সময় ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দুরে গিয়ে খেলতে বলেন। এ নিয়ে দুই পক্ষের কথাকাটার একপর্যায়ে দুই পক্ষের মাঝে মারামারি সৃষ্টি হয়। এসময় খেলতে আসা কিশোররা ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার সেকেন্ড অফিসার (এসআই) লিটন চন্দ্র বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে মারামারির সাথে জড়িত সকলেই পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy