নেতকোণার কলমাকান্দায় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) এ-র আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
"খেলাধুলাই হোক গাড়ো তারন্যের শক্তি " প্রতিপাদ্যের আলোকে সীমান্ত এলাকার ১৬ টি দল এতে অংশ নেয়। উপজেলার বরোয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে রাজাবাড়ি একাদশ মাধবপুর একাদশ কে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয়।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
উদ্যোধন করেন রেভা: ফাদার অন্জন জাম্বিল। গাসু কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেংখেং রেমার সার্বিক পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাসুর কেন্দ্রীয় সভাপতি বিবাল মানখিন, গাসুর সাবেক সভাপতি নিপুন মানখিন, ঢাকা মহানগর সাবেক সভাপতি তনময় কুবি, সাংগঠনিক সম্পাদক রুবেল ঘাগ্রা, রেভা: ফাদার বিপিন নকরেক, রংছাতি, লেংগুরা ওখারনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে আনিছুর রহমান পাঠান, সাইদুর রহমান ভুঁইয়া ওবায়দুল হক।
বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের মধ্যে ট্রফি বিতরন করেন ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামাল।