প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৪৮ পিএম (ভিজিট : ২৯৬)

X
স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন মনজুর এলাহী
গণপ্রজাতত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী- ৪ (মনোহরদী - বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক।
আমার উপর আস্থা রেখে আমাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী দেওয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত। স্বাস্থ্যসেবাকে আমুল পরিবর্তন করতে হবে। ফলে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করা হবে। আামাদের কাজ হবে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তিনি ২২ মার্চ রবিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে (মন্ত্রীকে দেওয়া) গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের ( বিটিএমএ) মুখপাত্র, নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আরো বলেন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডিজিটাল এক্সরে মেশিন নেই, সেসব হাসপাতালে খুব শীগ্রই এক্সরে মেশিন দেওয়া হবে ইনশাআল্লাহ।