৪ দিনের সফরে পাবনা আসছেন মহামান্য রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

আগামী শনিবার (২৮মার্চ) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল

2026-03-25T11:40:27+00:00
2026-03-25T11:40:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৪ দিনের সফরে পাবনা আসছেন মহামান্য রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ১০৮)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আগামী শনিবার (২৮মার্চ) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় সফর। 

মহামান্যর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রটোকল অফিসারের দেয়া তথ্যানুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ২৮ মার্চ শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। 

পরদিন ২৯ মার্চ রবিবার সকালে তিনি বাবা মার কবর জিয়ারতের জন্য  পাবনা সদর গোরস্থান আরিফপুরে যাবেন। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  করবেন। 

৩০ মার্চ সকালে ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে যাবেন। ৩১ শে মার্চ  তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy