প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ২৫.০৩.২০২৬ ১২:২৯ পিএম (ভিজিট : ৬৯)

X
ঈদেফেরা মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য: ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো.রাজিব আহসান বলেছেন, ঈদে ফেরা মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। তাদেরকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার ব্যবস্থা করা। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা নিরাপদ হোক।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অবস্থানরত ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন ও যাত্রীদের সাথে আলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভোলার ইলিশা ঘাট বাংলাদেশের ব্যস্ততম নদী বন্দরের একটি, এঘাট দিয়ে প্রচুর জাহাজ চলাচল করে। সুতরাং ঘাটের আধুনিকরণ সময়ের দাবি,সেটি আমরা করবো,ঈদ যাত্রা শেষ হলে আমরা কাজ শুরু করবো।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসন,পুলিশ ও বিআইডব্লিউটিএ এর উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিন সকাল থেকে স্পিডবোট যোগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো.রাজিব আহসান ভোলার গুরুত্বপূর্ণ বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন করেন।