সুবর্ণচরে আগুনে পুড়ে ২৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুদি,

2026-03-25T12:55:19+00:00
2026-03-25T12:55:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে আগুনে পুড়ে ২৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৬৪)
সুবর্ণচরে আগুনে পুড়ে ২৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
X

সুবর্ণচরে আগুনে পুড়ে ২৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুদি, ফার্মাসী, ফলের আড়ৎ, অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অটোরিকশার গ্যারেজ, ফলের দোকান, মুদি দোকান, গো-খাদ্যের আড়ত, ওষুধের দোকান ও ফার্নিচারের দোকানসহ প্রায় ২০ জন ব্যবসায়ীর অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অটোরিকশা গ্যারেজ মালিক আলা উদ্দিন বলেন, এই ভয়াবহ আগুন আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন। অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এঘটনায় সুবর্নচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy