লোহাগড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।উদ্ধার হওয়া ওই

2026-03-25T13:15:34+00:00
2026-03-25T13:15:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৫০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। 

উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। 

পরে তারা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এই এলাকায় আসতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy