কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

​২৫শে মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।বুধবার (২৫মার্চ) সকাল ১১ টায়

2026-03-25T15:58:21+00:00
2026-03-25T15:58:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২০৫)
বাগেরহাটের কচুয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
X

বাগেরহাটের কচুয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​২৫শে মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। 

বুধবার (২৫মার্চ) সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি গণ ২৫শে মার্চের ভয়াবহতার স্মৃতিচারণ করেন এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুহাম্মদ আসিফ হায়দার, সহকারী কমিশনার (ভূমি), মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা,আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা,মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।

​বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, এবং একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না।

​গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান ও সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সভাপতি তারিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy