নাটোরে বাবাকে কুপিয়ে হত্যাকারী ছেলে গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে সদর উপজেলার হাশেমপুর গ্রামে পিতা মহরম আলীকে (৫৫) ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মঈন উদ্দিন সিয়াম

2026-03-25T18:30:57+00:00
2026-03-25T18:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যাকারী ছেলে গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৬০)
ছেলে গ্রেফতার
X

ছেলে গ্রেফতার

নাটোরে সদর উপজেলার হাশেমপুর গ্রামে পিতা মহরম আলীকে (৫৫) ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মঈন উদ্দিন সিয়াম (২৭)। এ ঘটনায় অভিযুক্ত
ছেলেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে হঠাৎ মহরম
আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান কে বা
কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তাকে মেঝেতে ফেলে
রেখে গেছে। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরম আলীকে উদ্ধার করে
নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে
দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ
ছড়িয়ে পড়লে  এই ঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান শুরু করে গোয়েন্দা পুলিশ।

রাতেই অভিযান চালিয়ে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে
পুলিশ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা
স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে
হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করে পুলিশ। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে বাবার সঙ্গে ছেলের পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ
হত্যাকাণ্ডের ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার বিষয়টি আটক ছেলে মঈন
উদ্দিন সিয়াম স্বীকারও করেছে। এ ঘটনায় নিহত মহরম আলীর বড় ভাই নাটোর থানায়
হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করে
দেখছে বলে জানিয়েছেন নাটোর থানার ওসি শফিকুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy