গণহত্যা দিবসে সেনবাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার স্মরণে গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নোয়াখালীর

2026-03-25T21:57:59+00:00
2026-03-25T21:57:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণহত্যা দিবসে সেনবাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১২৭)
আলোচনা সভা ও দোয়া মাহফিল
X

আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর  নির্মম গণহত্যার স্মরণে গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার সেনবাগের ইয়ারপুরস্থ এমপি ভিলায় উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব  আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম জহির।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক মুক্তিযোদ্ধা হিসেবে নিজের মুক্তিযুদ্ধ কালীন স্মৃতি এবং গণহত্যা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। 

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান। তিনি বলেন আমি উন্নয়ন আনবো,টাকা আনবো,আপনাদের খেয়াল রাখতে হবে উন্নয়ন যেন সঠিক ভাবে হয়,কোন দূর্নীতি, স্বজনপ্রীতি যেন না হয় সে দিকে দৃষ্টি রাখতে হবে।

এছাড়া যারা দলের দ্বায়িত্ব নিবেন এবং আছেন তারা অবশ্যই এলাকায় থাকতে হবে বলে সতর্ক করে দেন।

পরে ২৫ মার্চ এবং মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা ও জীবিতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

এর আগে জনাব জয়নুল আবদিন ফারুক নির্বাচনে কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে মতবিনিময় করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy