বিসিসি প্রশাসক শিরীন রিক্সায় চড়ে প্রথম কর্মদিবসে অফিসে

বরিশাল অফিস

সারাবাংলা

প্রথম কর্মদিবসে রিক্সায় চড়ে অফিসে আসলেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।চেয়ারে বসেই

2026-03-25T20:21:49+00:00
2026-03-25T20:21:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিসি প্রশাসক শিরীন রিক্সায় চড়ে প্রথম কর্মদিবসে অফিসে
বরিশাল অফিস
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২৫১)
বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ফুলেল শুভেচ্ছায় সিক্ত
X

বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ফুলেল শুভেচ্ছায় সিক্ত


প্রথম কর্মদিবসে রিক্সায় চড়ে অফিসে আসলেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 

চেয়ারে বসেই হুশিয়ার করলেন দূর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের। আশ্বাস দেন গ্রীণ ও ক্লীন সিটি নির্মানের। কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নগর ভবনে প্রবেশ করেই খুলে ফেললেন নিজ ছবি সম্বলিত কর্মচারীদের টানানো ব্যানার। দায়িত্ব গ্রহনের পর বুধবার (২৫ মার্চ) প্রথমদিনের মত নগর ভবনের নিজ কার্যালয়ে অফিস করতে গিয়ে তিনি এসব চমক দেন নগরবাসীকে।


সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ প্রথম নারী প্রশাসক হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে নিযুক্ত করেন রাস্ট্রপতি। ১৬ মার্চ তিনি বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ঈদের বন্ধ হওয়ায় বুধবার (২৫ মার্চ) নগর ভবনে প্রথম কর্মদিবস শুরু করেন তিনি। 

শুরুটাই ছিলো চমক দিয়ে। বেলা ১২ টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ডের বাসা থেকে মেয়ে জাইমাকে নিয়ে রিক্সা যোগে নগর ভবনে আসেন প্রশাসক শিরীন। 

গেটে আসতেই কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নগর ভবনের নিচতলায় প্রবেশ করে নিজ ছবি সম্বলিত কর্মচারীদের পক্ষ থকে টানানো ব্যানার নামিয়ে ফেলেন প্রশাসক শিরীন। এরপর নিজ কক্ষে বসেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রশাসক শিরীনের শুরুতেই এমন ব্যাতিক্রমী কর্মকান্ডে ভরকে গেছেন নগরভবনের স্টাফসহ নেতাকর্মীরাও। 

কোরআন তেলোয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। এসময় বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে ও বিভিন্ন শাখা নিয়ে বিতর্ক রয়েছে। প্লিজ আপনারা সতর্ক থাকবেন। নগর ভবনে আগে কি হয়েছে তা জানতে চাইনা। আগে যা হয়েছে, কাল থেকে সেটা যেনো আর না হয়। তিনি সততার সঙ্গে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার অঙ্গিকার করেন। পাশাপাশি বিসিসির পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা এবং মশক নিধনে জোর দেন। তার ছবি দিয়ে বিসিসির মধ্যে প্রচারণার চর্চা পরিহার করার পরামর্শ দেন তিনি।

 জানা গেছে, বিসিসিতে কর্মচারী ইউনিয়নের নামে কতিপয় কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে বিসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, প্রশাসককে স্বাগত জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছিলো। প্রশাসক এসব পছন্দ করেন না, তাই ব্যানারটি খুলে ফেলেছেন। 

প্রশাসকের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন, কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার, জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও এ্যাডভোকেট আমিনুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জু, মহিলা দলের নেত্রী শামীমা আকবর, এপিপি এ্যাডভোকেট হাফিজুর রহমান খান বাবলু ও জেলা দক্ষিন বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুমসহ শতাধীক নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy