নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দিবসটি উপলক্ষে আজ সকাল ১০:৩০ মিনিটে স্বরূপকাঠি

2026-03-26T14:15:41+00:00
2026-03-26T14:15:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ২৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০:৩০ মিনিটে স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত। তিনি বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, তদন্ত অফিসার রাধেশ্যাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান এবং কৃষিবিদ মো. মাহফুজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, “মহান স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন। এই স্বাধীনতা অর্জনের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরকাল জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।” 

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারাও তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বর্তমান প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy