গাংনীতে মহান স্বাধীনতা দিবস পালিত

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে পালিত হল মহান স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে

2026-03-26T14:27:47+00:00
2026-03-26T14:27:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে মহান স্বাধীনতা দিবস পালিত
গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ৫২)
মেহেরপুরের গাংনীতে পালিত হল মহান স্বাধীনতা দিবস
X

মেহেরপুরের গাংনীতে পালিত হল মহান স্বাধীনতা দিবস


 যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে পালিত হল মহান স্বাধীনতা দিবস।

দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেহেরপুর- ২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।  পরে বীর  মুক্তিযোদ্ধাগণ,উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জনানো হয়।

এছাড়াও  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮ টায় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে  কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy