স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় আবহে শৃঙ্খলা, দেশপ্রেম আর লাল-সবুজের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম।দেশাত্মবোধক সুর আর

2026-03-26T15:53:17+00:00
2026-03-26T15:53:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


মহান স্বাধীনতা দিবসের গৌরবময় আবহে শৃঙ্খলা, দেশপ্রেম আর লাল-সবুজের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম।

দেশাত্মবোধক সুর আর শিশু-কিশোরদের ছন্দময় পদচারণায় আয়োজিত কুচকাওয়াজ যেন হয়ে ওঠে স্বাধীনতার চেতনার এক জীবন্ত প্রতিচ্ছবি।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সদস্যদের সুসজ্জিত কন্টিনজেন্ট। 

তাদের সমন্বিত ও সুশৃঙ্খল পদচারণা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

শুধু বাহিনীগুলোর আনুষ্ঠানিকতা নয়, এ আয়োজন হয়ে ওঠে নতুন প্রজন্মের দেশচেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্ল গাইডস সদস্যরা নান্দনিক পরিবেশনায় অংশ নেয়। কুচকাওয়াজ-পরবর্তী ডিসপ্লেতে শিক্ষার্থীরা শারীরিক কসরতের মাধ্যমে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে, যা আবেগাপ্লুত করে দর্শকদের।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy