নলডাঙ্গায় ভয়াবহ আগুনে ৫ ব্যবসায়ী সর্বস্বান্ত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজার অভ্যন্তরে গভীর রাতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা,বিভিন্ন

2026-03-26T16:00:30+00:00
2026-03-26T16:00:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় ভয়াবহ আগুনে ৫ ব্যবসায়ী সর্বস্বান্ত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ২৭৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজার অভ্যন্তরে গভীর রাতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা,বিভিন্ন ধরনের মালামাল ও জিনিসপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়।

বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ৩ টার সময় উপজেলার নলডাঙ্গা বাজার অভ্যন্তরে সিঙ্গাপুর মার্কেটের নলডাঙ্গা অগ্রনী ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,প্লাস্টিক এবং সিলভাড়ের হাঁড়ি  পাতিল ব্যবসায়ী মোকছেদ আলী,সেলুন মালিক অমুল্য রতন, আয়ুবের্দিক ও হোমিও ওষুধ ব্যবসায়ী ফখরুল ইসলাম,টিভি ও ইলেকট্রিক ব্যবসায়ী ফারুক এবং মুদি ব্যবসায়ী তোজাম্মেল হক তোতা।

এদিকে এঘটনায় সংসার চালানোর একমাত্র অবলম্বন ব্যবসার শেষ পুঁজিটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন নি:স্ব ব্যবসায়ীরা।


ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ একটি দোকান ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহূর্তেই সেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। 
ক্ষতিগ্রস্থ অমুল্য বলেন,ছোট্র এই দোকান দিয়ে আমার সংসার চলত।দোকানে যা কিছু ছিল সবই পুড়ে শেষ হয়ে গেছে।এখন আমার সংসার কিভাবে চলবে। 

ক্ষতিগ্রস্থ অন্যান্যে ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ চিত্তে বলেন,ছেলেমেয়ের লেখাপড়া ও সাংসারিক যাবতীয় ব্যয় এই ব্যবসা থেকে চলছিল।এখন কিভাবে আমাদের সংসার চলবে তা ভেবেই পাচ্ছিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক একটি দল নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।কিন্তু তার আগেই সবকিছু পুঁড়ে ছাই হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


 নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ৫ ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়েছে।যা আর পুরন হওয়ার মত নয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে ইউএনও,র সাথে যোগাযোগ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy