শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল

2026-03-26T17:45:27+00:00
2026-03-26T17:45:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৩২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে এগারোটায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। 

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুঃ আব্দর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম প্রমুখ। 

এছাড়া সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তিস্বারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মনজুর এলাহী এমপি, ইউএনও ফারজানা ইয়াছমিন, এসিল্যান্ড মু: আব্দুর রহিম, ওসি কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, শিবপুর প্রেস ক্লাব, শিবপুর ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy