প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ২০৫)

X
সংগৃহীত ছবি
নরসিংদীর বেলাবোতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাএবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজ জায়েদ সারতাজ,উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলার মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টার,আহবায়ক বীর মুক্তিযোদ্ধা
সামসুল হক মাস্টার,বেলাবো থানা ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দীন,কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,উপজেলা প্রকৌশল গোলাম সারোয়ার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।