কলমাকান্দায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাগণ কে সংবর্ধনা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা

2026-03-26T14:23:19+00:00
2026-03-26T14:23:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাগণ কে সংবর্ধনা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৪৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওছার এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি জহিরুল ইসলাম রতনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়, যা ছিল শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীকী প্রকাশ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।

উপজেলায় তালিকাভুক্ত মোট ৪১৮ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ১৭৫ জন জীবিত রয়েছেন বলে জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy