ঘরে ঢুকে আমির হামজাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ধাওয়া দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার

2026-03-27T01:13:20+00:00
2026-03-27T01:13:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘরে ঢুকে আমির হামজাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:১৩ এএম   (ভিজিট : ১১৪৫০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ধাওয়া দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। 

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।

নিহতের স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির ভেতর প্রবেশ করেন এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেন। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy