দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে ইউপি সচিবদের সাথে এমপির বৈঠক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে উপজেলার ১০ টি ইউনিয়নের সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টার

2026-03-27T17:04:26+00:00
2026-03-27T17:04:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে ইউপি সচিবদের সাথে এমপির বৈঠক
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ২১৮)
ইউনিয়নের সচিবদের সাথে এমপির আলোচনা সভা
X

ইউনিয়নের সচিবদের সাথে এমপির আলোচনা সভা

দুর্নীতিমুক্ত সাঁথিয়া গড়তে উপজেলার ১০ টি ইউনিয়নের সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১ সাঁথিয়া আসনের নব-নির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন বিষয়ক আলোচনা তুলে ধরা হয়। বিভিন্ন ইউনিয়নের গ্রামীন অবকাঠামোর রাস্তাগুলো দুর্নীতিবিহীনভাবে অনিয়ম ছাড়া তৈরি করার প্রস্তাব করা হয়। ইউনিয়ন বাসীর জন্ম নিবন্ধন নিয়ে জনদূর্ভোগ কমানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সার্বিক বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক আলোচনা করা হয়। 

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়েতের ইসলামের উপজেলা আমির মাওলানা মকলেসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল গফুর, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন সহ দশটি ইউনিয়নের সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy