সরকার সকল ধর্মাবলম্বীদের পাশে রয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল

2026-03-27T17:18:18+00:00
2026-03-27T17:18:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকার সকল ধর্মাবলম্বীদের পাশে রয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৯৮)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
X

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় দেশের মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান প্রদান করা হচ্ছে।

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ অডিটরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুদান গ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy