ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬

2026-03-27T19:09:38+00:00
2026-03-27T19:09:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৬৩)
ধীনতা ও জাতীয় দিবস পালিত
X

ধীনতা ও জাতীয় দিবস পালিত


বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবপ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। 

এছাড়া এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্ভোধন করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন। এছাড়াও এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ফুটকল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় ডৃথক অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) শরিফ নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy