বিশেষ অভিযান: গাজীপুরে অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ

2026-03-27T19:55:14+00:00
2026-03-27T19:55:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশেষ অভিযান: গাজীপুরে অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার ১০
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৫৮)
গ্রেপ্তার ১০
X

গ্রেপ্তার ১০

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলো গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার মোঃ আশিক (২৮) ও দিনাজপুরের পার্বতীপুর এলাকার মোঃ আরিফুল ইসলাম বাবু (৩৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত গাজীপুরের বাসন থানার ইটাহাটা, দীঘিরচালা, চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার মোঃ আশিক (২৮) ও মোঃ আরিফুল ইসলাম বাবু (৩৩), ফরিদপুরের সুনজুরুল ইসলাম সিনহাজ ওরফে শিহাব (২৮), গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকার মোঃ রুবেল (৩৫), শেরপুরের মোঃ সফিকুল ইসলাম (৩০), গাজীপুর মহানগরের নলজানী এলাকার কাজী রিয়াজ (২৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোঃ কাউসার মিয়া (৩০), গাজীপুর মহানগরের কুমারডোবা এলাকার মোস্তাফিজুর রহমান (৩০), ও মোঃ আনোয়ার হোসেন (২৭) এবং গাজীপুর মহানগরের চান্দনা এলাকার জয়নাল আবেদীন (৩৫)। 

বাসন থানার ওসি মোঃ হারুন অর রশিদ জানান, তাদের মধ্যে দুজন মাদক, তিনজন সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং পাঁচজন অস্ত্র মামলার আসামি । শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy