প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ১৪০)

X
সড়ক উদ্বোধন
অবহেলিত লোহাগাড়া-সাতকানিয়ায় উন্নয়ন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি। ২৭ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট জিসি হতে সাতকানিয়া দেওয়ানহাট জিসি সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী এমপি বলেন, উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়া এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান ও পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খ ম আব্দুল হামিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম, বিআরডিবি সভাপতি চৌধুরী মো. ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার, সমাজসেবক কাজী জসীমউদ্দীন প্রমুখ।