পঞ্চগড়ে মোবাইল কোর্টে তিন মাদকসেবীর কারাদণ্ড

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ)

2026-03-27T21:22:43+00:00
2026-03-27T21:22:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে মোবাইল কোর্টে তিন মাদকসেবীর কারাদণ্ড
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৯৮)
তিন মাদকসেবীর কারাদণ্ড
X

তিন মাদকসেবীর কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) রাতে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় মো: হকিকুল ইসলাম (৩৫), মো: ফারুক ইসলাম (৩৫) এবং মো: নয়ন ইসলাম (২৫)-কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় মামলা করা হয়। 

অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা। অভিযানে বোদা থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে। ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি মহোদয়ের ঘোষিত মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। 

জনস্বার্থে এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy