প্রতিবেশীর ওছিয়তে মৃত্যুর আগেই কুলখানি দিল চেয়ারম্যান!

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৃত্যুর আগেই কুলখানি দিলেন কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ফুডার পাড়ার মৃত বদিউর রহমানের পুত্র জহুর উল্লাহ প্রকাশ। তিনি

2026-03-27T21:27:13+00:00
2026-03-27T21:27:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবেশীর ওছিয়তে মৃত্যুর আগেই কুলখানি দিল চেয়ারম্যান!
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৯৪)
মৃত্যুর আগেই কুলখানি দিল চেয়ারম্যান
X

মৃত্যুর আগেই কুলখানি দিল চেয়ারম্যান

মৃত্যুর আগেই কুলখানি দিলেন কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ফুডার পাড়ার মৃত বদিউর রহমানের পুত্র জহুর উল্লাহ প্রকাশ। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমকে ওছিয়ত করায় ৭ হাজার মানুষের জন্য এ আয়োজন করেন। 

এতে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী ও সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা ওই কুলখানিতে উপস্থিত হয়। শুক্রবার এমন একটি আয়োজনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। 

জাতীয় পরিচয়পত্র অনুয়ায়ী জহুর উল্লাহর বয়স ৯০ বছর হলেও তার ভাষ্যমতে ১০৩ বছর। এখনও তিনি সুস্থ -সবল। পায়ে হেঁটে চলাচল করতে পারেন। দোকানে বসে চা-পানের আড্ডা দেন নিয়মিত। তার সংসারে রয়েছে ২ মেয়ে ও ৩ ছেলে। তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেদের বউসহ নাতি-নাতনিদের নিয়ে ভালো সময় যাচ্ছে তার। এদিকে, এক বছর আগে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমকে তার কুলখানি দেয়ার জন্য ওছিয়ত করে। কিন্তু, ওই চেয়ারম্যান বেশ কয়েক মাস ধরে অসুস্থ হয়ে পড়েন। তাই, ওছিয়ত পালনে চেয়ারম্যান এ আয়োজন করেছেন বলে জানা গেছে। 

গ্রামবাসীরা জানান, জহুর উল্লাহর কুলখানি আয়োজনের সব ব্যয়ভার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বহন করেছেন। এক সময় ওই চেয়ারম্যানকে ওছিয়ত করে তার কুলখানি দেয়ার। তাই, চেয়ারম্যান আব্দুল হালিম বড় পরিসরে জহুর উল্লাহর নিজ গ্রাম এবং আশপাশের গ্রামবাসীসহ আত্মীয়-স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হয়। শুক্রবার দিবাগত রাত রান্নাবান্নার কাজ শেষ করে সকালে মিলাদ-মাহফিল ও মোনাজাত করা হয়। মিলাদ শেষে আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়া শুরু হয়।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানিয়েছেন, তার কাছে জহুর উল্লাহ ওছিয়ত করায় ৭ হাজার মানুষের আয়োজনে কুলখানি সম্পন্ন করেছি। তার ইচ্ছে পূরণ করতে পেরে নিজেই গর্ববোধ করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy