ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দুই বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন হোসনেয়ারা নুপুর (২১) ও ফারজানা

2026-03-27T21:43:12+00:00
2026-03-27T21:43:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দুই বাংলাদেশি নারী
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৮০)
দেশে ফিরল দুই বাংলাদেশি নারী
X

দেশে ফিরল দুই বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন হোসনেয়ারা নুপুর (২১) ও ফারজানা আক্তার (২৩) নামে দুই বাংলাদেশি নারী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা হোসনেয়ারা নুপুর ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকার মোক্তার হোসেনের মেয়ে। অপরদিকে ফারজানা আক্তার খুলনা জেলার হারুন মোল্যার মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, প্রায় এক বছর আগে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেন। পরবর্তীতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর ফিল্ড অফিসার সফিকুর রহমান বলেন, ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিকতা শেষে নুপুর ও ফারজানাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy