ইসরায়েলের ১১ স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১টি স্থানে আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার

2026-03-28T09:42:38+00:00
2026-03-28T09:42:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলের ১১ স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ২২)
তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
X

তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা


ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১টি স্থানে আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

শুক্রবার (২৭ মার্চ) রাতে পরিচালিত এই হামলাকে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে বলে জানা গেছে।



ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের অন্তত ১১টি স্থানে আছড়ে পড়ে। এতে ভবন, সড়ক ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি দল মোতায়েন করে। বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

চ্যানেল-১৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।


এর আগে দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলনসহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়।

ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনা ও শিল্পকারখানায় ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy