শেরপুরে আবাসিক ভবনের ট্যাংকে ১৮ হাজার লিটার ডিজেল মজুদ

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অ'বৈধ'ভাবে বিশালাকৃতির ট্যাংক স্থাপন করে দাহ্য পদার্থ মজুদের দায়ে এক ব্যবসায়ীকে

2026-03-28T10:20:35+00:00
2026-03-28T10:20:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আবাসিক ভবনের ট্যাংকে ১৮ হাজার লিটার ডিজেল মজুদ
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ৮০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অ'বৈধ'ভাবে বিশালাকৃতির ট্যাংক স্থাপন করে দাহ্য পদার্থ মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরি'মানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় অভি'যান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরি'মানা করা হয়।  ১৮ হাজার লিটার তেল মজুদ ছিল। 

একইসাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুদকৃত তেল ও তেলের ট্যাংক সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার জ্বালানি ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম । গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। 

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই দ্রুত সময়ের মধ্যে তেল সরিয়ে নেওয়া নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy