টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বাস বিকল হয়ে রেললাইনে অপেক্ষা করার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন।

2026-03-28T11:24:22+00:00
2026-03-28T11:33:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ১১:৩৩ এএম  (ভিজিট : ৯২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সবজেল হোসেন ইসলাম জানান, শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশ্যে যাত্রা করা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথে জ্বালানি শেষ হয়ে ধলাটেংগড় এলাকায় থেমে যায়। এ সময় বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য যাত্রীদের নামিয়ে কাছাকাছি পাম্পে চলে যান। এ সময় অপেক্ষারত অবস্থায় কয়েকজন যাত্রী পাশের রেললাইনে বসে ছিলেন।


এমন সময় উত্তরাঞ্চলগামী একটি ট্রেন দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করলে ৫ জন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে সবাই গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।


টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন।


তিনি জানান, এ সময় ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।


তিনি আরও, জানান রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার সময় কোন শব্দ না পেয়ে তারা ঘটনাস্থলে কাটা পরেন।





  বিষয়:   টাঙ্গাইল ট্রেন দুর্ঘটনা  কালিহাতী দুর্ঘটনা  সিরাজগঞ্জ এক্সপ্রেস  রেললাইন দুর্ঘটনা  টাঙ্গাইল সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy