মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। পরিবেশ রক্ষায় মহাসড়কের পাশে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির চারা।

2026-03-28T12:12:29+00:00
2026-03-28T12:12:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৩৭৮)
টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ
X

টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ

টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে শহরের আশেকপুর বাইপাস এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। কর্মসূচি পালিত হয়েছে। শনিবার(২৮ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।


সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, সবুজ পৃথিবীর উপদেষ্টা দিলআরা বেগম মিনা, সেবক সংস্থার নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, সংগঠন নাদিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস জলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।


দিনব্যাপী ওই কর্মসূচিতে মহাসড়কের আশেকপুর বাইপাস সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবেশকর্মী ও তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।





  বিষয়:   টাঙ্গাইল সংবাদ  সবুজ পৃথিবী  বৃক্ষরোপণ কর্মসূচি  স্বাধীনতা দিবস ২০২৬  পরিবেশ রক্ষা  আশেকপুর বাইপাস। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy