রাশিয়ার পেট্রল রপ্তানি ১ এপ্রিল থেকে বন্ধের খসড়া প্রস্তাব

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

গ্যাসোলিন বা পেট্রল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে

2026-03-28T12:30:59+00:00
2026-03-28T12:30:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার পেট্রল রপ্তানি ১ এপ্রিল থেকে বন্ধের খসড়া প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গ্যাসোলিন বা পেট্রল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। 

শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে পেট্রল রপ্তানি নিষিদ্ধের খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছেন। রুশ সরকার এই খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বব্যাপী তেলের দাম ওঠানামা করছে, তবে বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক দিকও দেখাচ্ছে।

সরকার জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই আছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে। গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছিল। মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবেলার জন্য রাশিয়া বারবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করেছে।

শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy