কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের ৫ জন নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৭

2026-03-28T13:53:12+00:00
2026-03-28T13:53:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের ৫ জন নিহত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ২০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সকলেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন,ওই ইউনিয়নের  নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী  নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), আজিজার রহমানের ছেলে  সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে  রিপা (২০), ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী ও হাম্বুর  বিয়ানী দোলা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,যাত্রীবাহী  ঢাকাগামী একটি  বাসে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ মাঝপথে বাসটির তেল শেষ হয়ে যায়। একারণে বাসটি মহাসড়কের পাশে আটকা পড়ে।

এ সময় বাসটির বেশ কিছু  যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে থাকেন। এরইমধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।নিহত ৫ জনই ওই বাসের যাত্রী ছিলেন।

এপ্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য  হাসপাতলে পাঠায়।পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হূদয় বিদারক দৃশ্যের  অবতারণা হয়। এর আগে মর্মস্পর্শী ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখবর জানার পর স্বজনদের বুকফাটা কান্না আর আর্তনাদে আকাশ বাতাস যেন মুহুর্তেই ভারী হয়ে উঠে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আলীম বলেন,ঘটনার বিষয়ে অফিসিয়ালী আমাদের কে কিছু জানানো হয়নি।তবে ঘটনাটি লোকমুখে জেনেছি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy