পূর্বধলায় বিষপানে কিশোরের আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মোবাশ্বির উপজেলার ২ নম্বর হোগলা

2026-03-28T15:09:46+00:00
2026-03-28T15:09:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বিষপানে কিশোরের আত্মহত্যা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১১৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মোবাশ্বির উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামের মো. শফিকুল ইসলামের পুত্র।

 গত শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সে বিষপান করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মুবাশি^র পরিবারের সবার অজান্তে বাড়ির আঙিনা বসে বিষপান করে।  কিছুক্ষণ পর তাকে ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে স্বজনেরা দ্রæত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাশ্বির মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। এরপর থেকে সে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করত এবং মাঝেমধ্যে রাগান্বিত হয়ে উঠত। তাদের ধারণা, মানসিক চাপ ও মাথার সমস্যার কারণেই সে বিষপান করে থাকতে পারে। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy