পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে বুলবুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৮মার্চ)

2026-03-28T15:57:12+00:00
2026-03-28T15:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২৯)
পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে বুলবুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে
X

পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে বুলবুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে বুলবুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮মার্চ) দুপুরে উপজেলার কলাদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ অর্থদন্ড দেন।

বুলবুল উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া বাজারের ব্যবসায়ী। তিনি মুদি দোকানি ও খুচরা ডিজেল বিক্রেতা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন তেলের পাম্প এবং খুচরা তেল বিক্রেতাদের প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অসাধু কেউ যাতে জ্বালানি তেল মজুত করতে না পারে কিংবা বেশি দামে বিক্রি করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার কলাদিয়া বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মেয়াদউত্তীর্ণ পন্য রাখায় একই বাজারের দ্বীন ইসলাম নামের অপর এক ব্যবসায়ীকেও দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy