থানার মধ্যেই ২৩০০ কেজি গাঁজা খেল ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের গুজরাটে ১২ বছরের মধ্যে বাজেয়াপ্ত করা ২৩০০ কেজিরও বেশি মাদকদ্রব্য রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

2026-03-28T15:57:30+00:00
2026-03-28T15:57:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানার মধ্যেই ২৩০০ কেজি গাঁজা খেল ইঁদুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৯৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের গুজরাটে ১২ বছরের মধ্যে বাজেয়াপ্ত করা ২৩০০ কেজিরও বেশি মাদকদ্রব্য রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-র রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।

রিপোর্টে দেখা গেছে, ২০১০ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গুজরাট পুলিশ ৬,৫১০.৫৪ কেজি মাদক এবং ৮৪৮ বোতল মাদক বাজেয়াপ্ত করলেও পরবর্তীতে ধ্বংসের পরিমাণের সঙ্গে তুলনা করলে প্রায় ২,৩৩২.৬৮ কেজি মাদক অনুপস্থিত। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ মাদক রহস্যময়ভাবে ‘ভ্যানিশ’ হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪৪ কেজি গাঁজা চুরি হয়েছে, বাকি অংশ নাকি ইঁদুরে খেয়ে ফেলেছে। এছাড়াও মাদক সংরক্ষণে আর্দ্রতার কারণে ওজন কমে যাওয়াকেও দায়ী করা হয়েছে।

তবে, সিএজি এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য মনে করেনি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিবেশগত কারণে সামান্য ওজন কমা স্বাভাবিক হলেও এত বড় পরিমাণ মাদকের ‘ভ্যানিশ’ হওয়া সংরক্ষণ ব্যবস্থা ও তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

রিপোর্টে আরও উঠে এসেছে যে, ফরেনসিক পরীক্ষার বিলম্ব, গুদামে দীর্ঘ সময় মাদক রাখা এবং ধ্বংস বা নিষ্পত্তিতে সুনির্দিষ্ট কার্যপদ্ধতির অভাব মাদকের নিরাপত্তা ঝুঁকির কারণ।

সিএজি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে, যাতে বোঝা যায় এই বিশাল অমিলের পেছনের প্রকৃত কারণ কী।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy